ডিজিটাল নিরাপত্তা সচেতনতায় অনন্য এক উদ্যোগ!

আজ ডিজিটাল সিকিউরিটি সোসাইটির (DSS) উদ্যোগেল্যাম্পস আইডিয়াল হাইস্কুল‘ (শাখা) প্রাঙ্গণে একটি সময়োপযোগী অত্যন্ত গুরুত্বপূর্ণ জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সচেতনতামূলক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যাম্পাসের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোঃ দবির উদ্দিন। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত চমৎকার সাবলীলভাবে সঞ্চালনা করেন DSS-এর যোগ্য কোঅর্ডিনেটর জনাব মোঃ আতিকুর রহমান।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিসটেক পাবলিকেশন্সের R&D কোঅর্ডিনেটর জনাব জামাল উদ্দিন। তিনি বর্তমান সময়ে ডিজিটাল প্ল্যাটফর্মে আমাদের করণীয় এবং সচেতনতা নিয়ে বাস্তবধর্মী বিভিন্ন উদাহরণসহ অভিভাবকদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন।

ডিজিটাল দুনিয়ায় আমাদের সন্তানদের নিরাপদ রাখতে এই ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে এটিকে সফল করার জন্য সকল অভিভাবক শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক ধন্যবাদ।