আজ ডিজিটাল সিকিউরিটি সোসাইটির (DSS) উদ্যোগে ‘ল্যাম্পস আইডিয়াল হাইস্কুল‘ (শাখা–৩) প্রাঙ্গণে একটি সময়োপযোগী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সচেতনতামূলক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যাম্পাসের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোঃ দবির উদ্দিন। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত চমৎকার ও সাবলীলভাবে সঞ্চালনা করেন DSS-এর যোগ্য কো–অর্ডিনেটর জনাব মোঃ আতিকুর রহমান।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিসটেক পাবলিকেশন্সের R&D কো–অর্ডিনেটর জনাব জামাল উদ্দিন। তিনি বর্তমান সময়ে ডিজিটাল প্ল্যাটফর্মে আমাদের করণীয় এবং সচেতনতা নিয়ে বাস্তবধর্মী বিভিন্ন উদাহরণসহ অভিভাবকদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ও মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন।
ডিজিটাল দুনিয়ায় আমাদের সন্তানদের নিরাপদ রাখতে এই ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে এটিকে সফল করার জন্য সকল অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক ধন্যবাদ।