ডিজিটাল আসক্তি থেকে শিশুদের সুরক্ষায় দক্ষিণখানের গ্রীন লাইফ স্কুলে বিশেষ সচেতনতামূলক সভা:
-
Sep, Tue, 2026
ডিজিটাল আসক্তি থেকে শিশুদের সুরক্ষায় দক্ষিণখানের গ্রীন লাইফ স্কুলে বিশেষ সচেতনতামূলক সভা:
আজ দক্ষিণখানের আদম আলী এলাকার গ্রীন লাইফ স্কুলে Digital Safety and Security Society (DSSS)-এর ব্যানারে শিশুদের নিরাপদ ইন্টারনেট ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ক একটি ফলপ্রসূ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের শ্রদ্ধেয় প্রতিষ্ঠান প্রধান জনাব আসাদুজ্জামান স্যারের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন DSSS-এর International Affairs Secretary জনাব মিজানুর রহমান ভূঁইয়া। তিনি তাঁর বক্তব্যে বর্তমান সময়ে শিশুদের ডিজিটাল আসক্তি থেকে কীভাবে মুক্ত রাখা যায় এবং তাদের সুস্থ বিকাশে অভিভাবকদের ভূমিকা কী হওয়া উচিত, তা অত্যন্ত সুন্দর ও বাস্তবসম্মতভাবে তুলে ধরেন।
অনুষ্ঠানে DSSS-এর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের Executive Director জনাব জামাল উদ্দিন এবং Coordinator মোঃ আতিকুর রহমান।
আলোচনা শেষে উপস্থিত সচেতন অভিভাবকগণ ডিজিটাল যুগে সন্তানদের সুরক্ষায় DSSS-এর এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং আগামী দিনে সংগঠনের সাথে একসাথে কাজ করার ব্যাপারে গভীর আগ্রহ ও সংহতি প্রকাশ করেন।Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.
