তরুণ সমাজকে ডিজিটাল আসক্তি থেকে মুক্ত রাখতে অনন্য উদ্যোগ!
-
Jul, Thu, 2026
দারুল আরকাম ইনস্টিটিউটের আমন্ত্রণে **DSSS টিম** উত্তরা ১০ নম্বর সেক্টর কেন্দ্রীয় মসজিদে এক বিশেষ আলোচনা সভায় অংশ নেয়।
**DSSS-এর কো-অর্ডিনেটর মোঃ আতিকুর রহমান**-এর সুন্দর সঞ্চালনায় অনুষ্ঠানে মূল আলোচনা উপস্থাপন করেন **সিসটেক পাবলিকেশন্স-এর R&D কো-অর্ডিনেটর**।
তিনি তার বক্তব্যে তুলে ধরেন— শুধুই ডিজিটাল আসক্তির ক্ষতিকর দিক না দেখিয়ে, কিভাবে ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা ও আত্মশুদ্ধির মাধ্যমে তরুণ প্রজন্মকে সচেতন করা সম্ভব।
এই গঠনমূলক আলোচনার সাথে একমত পোষণ করে উপস্থিত সম্মানিত ইমাম সাহেবগণ আশ্বস্ত করেছেন যে, তারা প্রতি জুম্মার খুতবা ও আলোচনায় মুসল্লিদের মাঝে এ বিষয়ে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেবেন, ইনশাআল্লাহ। উপস্থিত প্রশিক্ষণার্তের মাঝে DSSS কর্তৃক ডিজিটাল আসক্তি ও প্রতিকারের উপায় বুকলেট বিতরণ করা হয়।
আল্লাহ তাআলা আমাদের যুবসমাজকে সঠিক দ্বীনি পথে পরিচালিত করুন এবং এই সুন্দর উদ্যোগকে কবুল করুন। আমীন।
